Homeএই মুহুর্তেকক্সবাজারে সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

কক্সবাজারে সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবীর জানান, আজ সোমবার সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও সদর ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁন্দের ঘোনা এলাকার আব্দুস সমদের ছেলে মো. আজিম (৩০) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২৮)।

সকালে মো. আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী মোটরসাইকেলে ঈদগাঁও স্টেশনে যাচ্ছিলেন। তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার চাঁদের ঘোনা এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেলের। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ২ আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ জনের মরদেহ উদ্ধার করে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়