Homeটপ নিউজচট্টগ্রামে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৮

চট্টগ্রামে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৮

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একটি ভবনের একাংশ বিধ্বস্ত হয়ে আটজন বাসিন্দা আহত হয়েছেন। এসময় আগুনে চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে চান্দগাঁও বলিরহাটের আব্দুর রব সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, জমে থাকা গ্যাস, বিদ্যুতের সংস্পর্শে আসার পর বিকট শব্দে বিস্ফোরণ হয় ভবনটির নিচের অংশ। আহতদের মধ্যে পাঁচ নারী, দুই শিশু এবং এক কিশোর রয়েছেন।

আহতরা হলেন- মামুনা আক্তার (৬০), ডলি আক্তার (৩৫), জোছনা আক্তার (১৮), মহিম (১০), নূরনাহার খাতুন (৫০), রীনা আক্তার (১৬), হৃদয় (১৭) ও লাবণী (১০)। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বিস্ফোরণ হলেও সকাল ১০টার দিকে তাদের নিয়ন্ত্রণ কক্ষে খবর আসে। এরপর কালুরঘাট ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।

কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মকর্তা বাহার উদ্দিন জানান, আনুমানিক দশ ফুট দৈর্ঘ্যের পাকা একতলা বাড়িতে বিস্ফোরণ হয়েছে। এ সময় আগুন লেগে চারজন দগ্ধ হন। ভবনের ইট-পাথর ছিটকে পড়ে আহত হন চারজন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়