প্রাইম ভিশন ডেস্ক »
রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল শুক্রবার বিদ্যুৎ থাকবে না। আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ এসব এলাকায় বিদ্যু সরবরাহ বন্ধ রাখা হবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ (মেইনটেন্যান্স) কাজ করা হবে৷ এ জন্য আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট এবং গ্রিড উপকেন্দ্রের আওতাধীন ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণি প্রভৃতি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।


