Homeএই মুহুর্তেধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের বাঁশখালীতে সৎ মায়ের পরকীয়া প্রেমিকদের হাতে গণধর্ষণের শিকার হয় ১১ বছরের এক শিশু।

শিশুটির বাবা সাগরে মাছ ধরার কাজ করতো এবং প্রায় সময়ই ১৫/২০ দিন সাগরে অবস্থান করতো। এ সময় সৎ মা আসামি মো. আরাফাত এবং সাহাদাত হোসেনের পরকীয়া সম্পর্কে জড়াতের।

গত বছরের অক্টোবর মেয়েটির জেলে বাবা যখন মাছ ধরার জন্য সাগরে অবস্থান করছিলেন, সেই সুযোগে আসামি আরাফাত ও সাহাদাত ১১ বছরের ওই শিশুটিকে গণধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটির দাদী তাদের বাড়িতে বেড়াতে এসে তাকে অসুস্থ অবস্থায় দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে শিশুটি তার দাদীকে গণধর্ষণের কথা বলে দেয়।

পরে শিশুটির দাদী তাকে ডাক্তারি পরীক্ষা করে জানতে পারেন সে গর্ভবতী। পরবর্তীতে শিশুটির বাবা বাড়িতে এসে ঘটনা জানতে পেরে বাঁশখালী থানায় স্ত্রী ও তার দুই পরকীয়া প্রেমিককে আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩৪/৪৮৮)।

মামলা দায়ের এর পর থেকে অভিযুক্ত আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক থাকে। মামলাটি স্পর্শকাতর হওয়ায় এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের জন্য চটাটগ্রমে র্যাব-৭ গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র্যাব-৭ গত বুধবার রাতে চট্টগ্রাম নগরীর অলঙ্কার মোড় থেকে সাহাদত হোসেনকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়