Homeমুল পাতাপ্রকাশ্যে আসছে ববির ‘পাপ’

প্রকাশ্যে আসছে ববির ‘পাপ’

প্রাইম ভিশন ডেস্ক »

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘পাপ’ এর শুটিং অনেক আগেই সম্পন্ন হয়। সৈকত নাসিরের পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করেন জিয়াউল রোশান-ইয়ামিন হক ববি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।
রোববার (৫ মার্চ) সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন আব্দুল আজিজ।

আজিজ বলেন, সেন্সর বোর্ডের সকল সন্মানিত সদস্যগণের ভূয়সি প্রশংসাসহ আজ ‘পাপ’ এর আনকাট সেন্সর সার্টিফিকেট পেলাম। সিনেমাটি খুব ভালো হয়েছে। তাই আমরা এই সিনেমাটি রোজার ঈদ, ২০২৩ এ মুক্তি দেওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করছি।

রোশান-ববি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানাসহ আরো অনেকে।

‘পাপ’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পরে প্রেক্ষাগৃহে আসছে জাজ প্রযোজিত সিনেমা। এছাড়াও জাজের বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়