Homeএই মুহুর্তেচট্টগ্রামে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষ তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে ইপিজেড থানার বিমানবন্দর সড়কে সাউথ ইস্টার্ন ট্যাংক টার্মিনাল এলাকায় মেঘনা তেলের ডিপোর সামনে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিনজন হলেন রেলওয়ের কর্মচারী মো. আজিজুল হক (৩০), বাসযাত্রী আসাদুজ্জামান (৩০) এবং মিটুন কান্তি দে (২৫)।

ঘটনার প্রত্যক্ষদর্শী রেলওয়ের কর্মচারী আনোয়ার বলেন, ‘রাতে চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে খালি ট্রেনটি তেলের জন্য মেঘনা ডিপোতে যাচ্ছিল। রাস্তা ক্রস করার সময় বাসকে সিগন্যাল দেয়া হয়েছিল। কিন্তু বাসটি সিগন্যাল না থেমে দ্রুত গতিতে ট্রেনে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি উল্টে গিয়ে আজিজ ভাইয়ের ওপর পড়ে। তখন তাকে নিয়ে আমরা হাসপাতালে চলে গেছি।’

ওই ক্রসিংয়ে ট্রেন চলাচলের জন্য আলাদা নিরাপত্তা বার নেই, সাধারণত ট্রেন যাওয়ার সময় কর্মচারীরা সংকেত দিয়ে গাড়ি থামান বলে জানান আনোয়ার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়