প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশন আজ তাওয়া রেস্টুরেন্টে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। মিডিয়া, ব্যবসা, একাডেমিয়া, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্বকারী ২৫ টিরও বেশি নারী নেত্রী এই অনুষ্ঠানে তাদের সাফল্যের গল্প শেয়ার করেন।
সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন তার স্বাগত বক্তব্যে লিঙ্গ সমতার গুরুত্ব এবং বিশ্বকে আরও ন্যায্য, শান্তিপূর্ণ এবং মুক্ত স্থান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
তিনি প্রকাশ করেন যে ভারত ও বাংলাদেশ উভয়ই নারীর ক্ষমতায়নের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে তবে এখনও অনেক পথ যেতে হবে। অনুষ্ঠানে উপস্থিত নারী নেত্রীদের তিনি সমাজের অনুপ্রেরণাদায়ী রোল মডেল হিসেবে অভিহিত করেন।
মুনাল মাহবুব, সহ-সভাপতি, উইমেনস চেম্বার অব কমার্স; শাহেলা আবেদিন রিমা, উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক; ডেইজি মওদুদ, সিনিয়র সাংবাদিক, দৈনিক পূর্বকোণ; রুনা আনসারী, সম্প্রচার সাংবাদিক ও ব্যুরো চিফ, দীপ্ত টিভি; মাহিন খান, প্রধান, চট্টগ্রাম গ্রামার স্কুল; নীতি ত্রিপাঠি, ভাইস প্রিন্সিপাল, সিআইডিআর ইন্টারন্যাশনাল স্কুল; সঙ্গীত ভবন থেকে কাবেরী সেনগুপ্ত; ওডিসি এবং টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার থেকে প্রমা আবন্তি; অভ্যুদয় কালচারাল অর্গানাইজেশনের শ্রেয়োশী রায় এবং ওরিয়েন্টাল ডান্স গ্রুপের শুভ্রা সেনগুপ্তা তাদের সাফল্যের গল্প এবং এই যাত্রায় তারা যে সংগ্রামের মুখোমুখি হয়েছিল তা শেয়ার করেছেন।


