Homeএই মুহুর্তেসীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় একটি কন্টেইনার ডিপোর সামনে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়