Homeএই মুহুর্তেকারের ধাক্কায় ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

কারের ধাক্কায় ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে। ৩০ বছর বয়সী ওই ট্রাফিক সার্জেন্টের নাম মুজাহিদ চৌধুরী।

সোমবার (১৩ মার্চ) রাতে ফৌজদারহাট-বন্দর টোল রোডের ওয়াই জংশনে এ ঘটনা ঘটে।

নিহত সার্জেন্ট মুজাহিদ চৌধুরী চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) মো. মোস্তাফিজুর রহমান বলেন, রাত ১১টার দিকে দায়িত্ব শেষ করে টোল রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মুজাহিদ। এসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় মুজাহিদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়