Homeএই মুহুর্তেচকরিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চকরিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী যাত্রীবাহী গ্রীনলাইন পরিবহনের যাত্রীবাহী বাসের (ডাবল ডেকার) সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি।

এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়ক থেকে ছিটকে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনার সময় দেহ থেকে একজনের মাথাও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আজ বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের কাছে আমতলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী দুইজন হলেন বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খরপাইন ঝিরি গ্রামের আবু মুছার পুত্র হাফেজ মো. ইসমাইল সিদ্দিকী (৩৮) ও আমতলী এলাকার মো. বশির আলমের পুত্র মো. আরমান শাকিল (২৪)।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক খোকন রুদ্র জানান, দুর্ঘটনার পর পরই গুরুতর আহত মোটরসাইকেল আরোহী দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়