Homeটপ নিউজসড়কেই নিথর দুই বন্ধুর প্রাণ

সড়কেই নিথর দুই বন্ধুর প্রাণ

প্রাইম ভিশন ডেস্ক »

সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় ইউসুফ ও মহিউদ্দিন নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ইউসুফ একটি কুলিং কর্নারের মালিক ও মহিউদ্দিন রাজু একটি গ্রিল ওয়ার্কশপে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালুশাহ নগর এলাকায় পিকআপের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

মোহাম্মদ ইউসুফ সীতাকুণ্ডের কালুশাহ এলাকার বসর উদ্দিন খলিফার বাড়ির মো. মুসার ছেলে (৩৫) ও মো. মহিউদ্দিন আল হাসান রাজু (৩০) নগরের পাঁচলাইশ ষোলশহর এলাকার মো. আজিজের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপ পরিদর্শক মো. আমির উদ্দিন  বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়