Homeমুল পাতাকক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের রামুতে মিনিট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।

আজ শুক্রবার সকাল ৭টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক বলেন, ‘আজ সকালে ভরাব্রিজ এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ৩ জন আহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়