Homeমুল পাতামিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা

মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা

প্রাইম ভিশন ডেস্ক »

মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। গতকাল শনিবার রাতে মণিপুরের ইন্ডোর স্টেডিয়ামে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার মাথায় ভারতের সবচেয়ে জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতার মুকুট পরিয়ে দেওয়া হয়। ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী সিনি শেঠি তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।

প্রতিযোগিতায় দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। তিনি বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়