Homeটপ নিউজভেসে আসা ট্রলারে মিলল ১১ অর্ধগলিত মরদেহ

ভেসে আসা ট্রলারে মিলল ১১ অর্ধগলিত মরদেহ

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের বঙ্গোপসাগরে নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার ওসি রফিকুল ইসলাম।

তিনি জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত রয়েছে। আমাদের টিম সেখানে উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। ট্রলারে কতজনের লাশ আছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা একাধিক মরদেহ দেখতে পাচ্ছি। মরদেহগুলো পচে-গলে কঙ্কালে পরিণত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়