Homeমুল পাতাকারিনার চেয়ে আলিয়া ভালো!

কারিনার চেয়ে আলিয়া ভালো!

প্রাইম ভিশন ডেস্ক »

রণবীর কাপুর ও আলিয়া ভাট বলিউডের প্রথম সারির তারকা। তাদের প্রেম থেকে বিবাহ— সবটাই যেন আলোচনার বিষয়। তাদের নিয়ে চর্চা কোনোমতেই থামার নয়। এবার ফের আলোচনার শীর্ষে উঠে এলেন আলিয়া ভাট। সম্প্রতি মুম্বাইয়ে চলছে গ্লোবাল স্পোর্টস পিকলবল চ্যাম্পিয়নশিপ। সেই অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে বলিউডের একাধিক তারকাকে। তাদের মধ্যে উপস্থিত ছিলেন আলিয়া ভাটও। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এক চিত্র সাংবাদিক। তার মায়ের সঙ্গে আলিয়ার কথোপকথনের ভিডিও ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে ক্যামেরাম্যানের মায়ের সঙ্গে আলিয়াকে দেখেই মুগ্ধ হয়েছে নেটপাড়া। ওই নারীর সঙ্গে আলাপ হতেই আলিয়া এগিয়ে এসে কথা বলেন। তিনি হাত বাড়িয়ে দিলে আলিয়াকেও তার সঙ্গে হাত ধরে কথা বলতে দেখা যায়। ওই নারী আলিয়ার হাত ধরে বলেন, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগল। আলিয়াও মজা করে বলেন, আপনার ছেলে আমাকে বিরক্ত করে, নাহলে উনি এমনি বেশ ভালো। এখানেই শেষ নয়, পরে তিনি ক্যামেরাম্যানকে বলেন, তিনি যেন মাকে সাবধানে নিয়ে যান।

দিনকয়েক আগেই রোস্তোরাঁয় ঢোকার সময় এক বৃদ্ধা কারিনা কাপুরের সঙ্গে হাত মেলাত চান, কিন্তু অভিনেত্রী তাকে এড়িয়ে যান। সেই ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কারিনার থেকে আলিয়া অনেকটাই ভালো বলে মন্তব্য করেছেন। তার এই ব্যবহারেই মুগ্ধ হয়েছেন নেটিজেনর। কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়