Homeচট্টগ্রামপতেঙ্গায় রিকশার ওপর কন্টেইনার পড়ে নিহত ২

পতেঙ্গায় রিকশার ওপর কন্টেইনার পড়ে নিহত ২

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা খালপাড় এলাকায় লরি থেকে রিকশার ওপর কন্টেইনার পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ বুধবার বেলা ১২টার দিকে পতেঙ্গা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনাস্থলে উদ্ধার কাজ করা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলেছেন, রিকশার ওপর কন্টেইনার চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত দুইটি মরদেহ উদ্ধার করেছি। এছাড়া দুমড়ে মুছড়ে গেছে রিকশাটি। আমাদের ৪টি ইউনিট এখানে কাজ করছে।

উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, ‘পণ্যবোঝাই কন্টেইনার নিয়ে একটি লরি সৈকত এলাকার দিকে যাওয়ার সময় খালপাড় এলাকায় সেটি উল্টে গিয়ে পাশের রিকশার ওপর পড়ে। এতে রিকশায় থাকা যাত্রী ও চালক কন্টেইনারের নিচে পড়ে মারা যান।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়