প্রাইম ভিশন ডেস্ক »
উপজেলার পোপাদিয়ার আকুবদন্ডী সিপাহীর বাড়ির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
আজ ১৫মে (সোমবার) বিকেল ৪টার দিকে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন নবনির্বাচিত সাংসদ নোমান আল মাহমুদ। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন আগামীতে ব্যক্তিগত ও সরকারের পক্ষ থেকে যাবতীয় সহযোগীতার আশ্বাস দেন। এতে উপস্থিত ছিলেন
উপজেলা আ:লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, ওসি বোয়ালখালী আবদুর রাজ্জাক, স্থানীয় চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেপুসহ স্থানীয় আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ১২মে শুক্রবার রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী সিপাহীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ৫টি ঘর সম্পূর্ণ, ৬টির আংশিক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থরা সকলই নিম্মবিত্ত। এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটির বেশি বলে জানা যায়।


