Homeসংবাদস্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে

স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে

প্রাইম ভিশন ডেস্ক »

ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১৩ ও ১৪ মে-র এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত করা এই পরীক্ষাগুলো আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ মে) ঢাকা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

গত ১৪ মে যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে। ওই দিন কুমিল্লা, যাশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হবে।

আর ১৫ মে যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো অনুষ্ঠিত আগামী ২৮ মে। ওই দিন সকাল ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যাশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত,পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলার পরীক্ষা হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়