Homeমুল পাতাপাহাড়ে মিলল লাশ

পাহাড়ে মিলল লাশ

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০জুন) বিকালে উপজেলার কেরনতলী সংলগ্ন পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক নাছির উদ্দীন মজুমদার। তিনি জানান, পুলিশের একটি দল কেরনতলী সংলগ্ন পাহাড়ের ভেতর থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে মৃতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়