প্রাইম ভিশন ডেস্ক »
গতে বাঁধা ‘ফর্মুলা’ নয়, পর্দায় নতুনত্ব বিষয় তুলে ধরার পথে হেঁটেছে দেবের প্রযোজনা সংস্থা। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। এবার আরো এক ধাপ এগিয়ে যাওয়ার পালা।
‘বাঘা যতীন’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র পর আরো একটি নতুন ছবি ঘোষণা। প্রতিভা রায়ের উপন্যাস ‘যজ্ঞসেনী’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবি। পরিচালনায় রাম কমল মুখোপাধ্যায়।
ছবিতে দ্রৌপদির ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। রাম কমলের সঙ্গে ইতিমধ্যেই ‘নটী বিনোদিনী’-তে কাজ করে ফেলেছেন তিনি। সেই ছবিতেও মলাট চরিত্রে দেখা যাবে তাকে।
চেনা ছকের বাইরে পা রেখে পর্দায় নিজেকে নিয়ে কাটাছেঁড়া করছেন রুক্মিণী। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এ সত্যবতীর ভূমিকায় দেখা যাবে তাকে।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। প্রশংসিত রুক্মিণী। ক্যারিয়ারের গতিপথে ‘দ্রৌপদী’ কতটা এগিয়ে দেবে তাকে? এখন সেটাই দেখার।


