প্রাইম ভিশন ডেস্ক »
নারী কীসে আটকায়— কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সবাই যার যার মতো উত্তর খুঁজতে ব্যস্ত। তবে সেসব উত্তরে অন্যদের স্বীকৃতি কম। এরইমধ্যে বিষয়টি ন্যে মন্তব্য করেছেন বিনোদন অঙ্গনের তারকারা। এবার সরব হলেন জায়েদ খান। তিনি জানালেন নারীরা জায়েদ খানেই আটকায়।
নারী কীসে আটকায়— এমন প্রশ্নের মুখে জায়েদ বলেন, ‘এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে, নারীরা জায়েদ খানে আটকায়।’
তিনি আরও বলেন, ‘নারীরা আমাকে নিয়ে কখনও বাজে মন্তব্য করে না। আমাকে নিয়ে ঈর্ষা করে ছেলেরা। একজন ছেলে আমার ছবিতে বাজে মন্তব্য করেছিল, কিন্তু এরপরই তার স্ত্রী আমাকে ক্ষুদে বার্তা দিয়ে বলেছে, আপনি আমার হাজবেন্ডের কথায় কিছু মনে করবেন না। উনি আপনাকে নিয়ে জেলাস করেছে।’
এ সময় জায়েদ বলেন, ‘এবার আমেরিকায় গিয়ে আমার বন্ধুরা বলেছে— তুমি শুধু ছেলে ফ্রেন্ডের সঙ্গে কথা বলবা। মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে বলবা না।’
সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সাথে বিচ্ছেদ হয়েছে তার স্ত্রী সোফির। প্রভাব, প্রতিপত্তি, সৌন্দর্যের কমতি নেই ট্রুডোর। তবুও তাকে সোফির ছেড়ে যাওয়ায় অনেকেই বিস্মিত। তাদের প্রশ্ন, নারী কীসে আটকায়? এবার জায়েদ খানও দিলেন এর উত্তর।


