Homeএই মুহুর্তেঅতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান

অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান

 

হাটহাজারীর ইছাপুর বাজারে আজ রোববার সিলিন্ডার গ্যাসের ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং  মেসার্স তৈয়ব ব্রাদার্স এবং মেসার্স ইলিয়াস এন্ড ট্রেডার্স প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়