Homeএই মুহুর্তেসৌদিতে ৪ দিনের ট্রানজিট ভিসা পাবেন বাংলাদেশিরা

সৌদিতে ৪ দিনের ট্রানজিট ভিসা পাবেন বাংলাদেশিরা

প্রাইম ভিশন ডেস্ক »

এখন থেকে ভ্রমণের সময় সৌদি আরবে ট্রানজিট ভিসা নিয়ে ওমরাহ হজ পালন করতে পারবেন বাংলাদেশিরা। তবে এই ট্রানজিট শুধুমাত্র সৌদি আরবের মালিকানাধীন এয়ারলাইনসগুলোর যাত্রীরা পাবেন।

পাশাপাশি ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন বাংলাদেশিরা। আর ওমরাহ ভিসার মেয়াদ হবে ৯০ দিন, যা এতোদিন ৩০ দিন ছিল।

বাংলাদেশে সফররত সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়ার সাথে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “হজ ব্যবস্থাপনা আরো সুন্দর করা এবং হজের খরচ কমানো, বাংলাদেশ থেকে অধিক সংখ্যক লোকের হজে অংশগ্রহণের সুযোগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ এখন থেকে বিদেশে ভ্রমণের সময় যারা সৌদিতে ট্রানজিট নিবে তাদেরকেও ওমরাহ করার সুযোগ দিবে। এজন্য বিমানবন্দরেই তাৎক্ষণিকভাবে ভিসা দেওয়া হবে কোন ধরনের খরচ ছাড়া।”

এছাড়াও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, বাংলাদেশিদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে আন্তরিকভাবে কাজ করছেন তারা। বিশেষ করে নারী হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সুবিধার সৃষ্টি করা হবে

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়