Homeএই মুহুর্তেগাড়ি নেই কানাডার অর্থমন্ত্রীর, তা সত্ত্বেও গতিসীমা লঙ্ঘন করে গুনলেন জরিমানা

গাড়ি নেই কানাডার অর্থমন্ত্রীর, তা সত্ত্বেও গতিসীমা লঙ্ঘন করে গুনলেন জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

অতিরিক্ত গতিতে গাড়িতে চালিয়ে শাস্তির মুখে পড়েছেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে ২৭৩ কানাডিয়ান ডলার (২০০ মার্কিন ডলার) জরিমানা গুনলেন তিনি।

যদিও অর্থমন্ত্রী ফ্রিল্যান্ডের নিজের কোনো গাড়ি নেই বলে জানা গেছে। সাইকেল চালাতেই বেশি ভালোবাসেন তিনি।

মঙ্গলবার (২২ আগস্ট) তার মুখপাত্র ক্যাথরিন কাপলিনস্কাস জানিয়েছেন, সর্বোচ্চ গতিসীমা লঙ্ঘনের দায়ে তার নিজ প্রদেশ আলবার্টাতেই শাস্তির মুখে পড়েন ফ্রিল্যান্ড।

মুখপাত্র আরও জানান, প্রদেশের গ্র্যান্ডে প্রেইরি এবং পিস রিভার শহরের মধ্যে ঘণ্টায় ১৩২ কিমি (৮২ মাইল) গতিতে গাড়ি চালানো অবস্থায় ধরা হয় অর্থমন্ত্রীকে এবং পরে তাকে ওই জরিমানা করা হয়।

আলবার্টার রাস্তায় যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১১০ কিলোমিটার।

গতমাসে এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী ফ্রিল্যান্ড সাংবাদিকদের বলেছিলেন, “এটি সত্যি যে আমার নিজের কোনো গাড়ি নেই। এতে আমার বাবা অবাক হন এখনও।”

“আমি হাঁটি, আমি সাবওয়ে (পাতাল রেল) ব্যবহার করি। আমার বাচ্চারাও হেঁটে যাওয়া-আসা করে, বাইক চালায় এবং সাবওয়ে ব্যবহার করে- এটি আসলে আমার পরিবারের জন্য একটি স্বাস্থ্যকর অভ্যাস,” যোগ করেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়