প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত বন বিভাগের পাহারা দলের তিন কর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে। টেকনাফের গহীন পাহাড়ে টানা তিন দিন অভিযান শেষে সোমবার (৪ আগস্ট) দুপুরের দিকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো রফিকুল ইসলাম বলেন, টেকনাফে অপহৃত তিন বনপ্রহরীকে কিছুক্ষণ আগে উদ্ধার করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বলেন, দুপুর আড়াইটার দিকে তাদের খোঁজ পাওয়া যায়। এখন তাদের পাহাড় থেকে নামিয়ে আনা হচ্ছে।
জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, তিন বনপ্রহরীকে উদ্ধার করা হয়েছে। এখনও পাহাড়ে পুলিশ অভিযানে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।


