Homeবিনোদনক্রিকেট খেলবেন তারকারা

ক্রিকেট খেলবেন তারকারা

প্রাইম ভিশন ডেস্ক »

ক্রিকেট মিশে আছে যেন আমাদের রক্তে। এ খেলা নিয়ে আবেগের কোনো শেষ নেই। নানা বয়স, নানা জাত, নানা ধর্ম, নানা মত, নানা বিশ্লেষণ সব এক হয়ে যায় যখন ব্যাট-বল হাতে সাকিব-মুস্তাফিজরা মাঠে নামেন। তাদের জয়ের প্রত্যাশায় মসজিদ-মন্দির সবখানেই চলে প্রার্থনা। ক্রিকেটের হাত ধরে বিশ্বদরবারে বহুবার বিজয়ের আনন্দে পতপত করে উড়েছে বাংলাদেশের পতাকা। এসেছে অনেক প্রাপ্তিও। তবে ক্রিকেট বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বপ্ন আজও অধরা।

সেই ১৯৯৭ সালের পর থেকেই বহুবার হয়েছে বিশ্বকাপ জয়ের চেষ্টা। আরও একটা সুযোগ আমাদের সামনে। আসছে ৫ অক্টোবর বিশ্বজয়ের নতুন মিশনে নামবেন ক্রিকেটাররা। তার আগেই মাঠে নামবেন নানা অঙ্গনের তারকারা। সে তালিকায় আছেন পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকারা।

বিশ্বকাপ জয়ের মিশনকে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে করা হয়েছে এ আয়োজন। ‘আমরা বিশ্বকাপ চাই’ শীর্ষক স্লোগানে উদ্যোগটি নিয়েছে জি নেক্সট।

জানা গেছে, এতে আটটি টিম অংশ নেবে। প্রতি টিমে মেন্টর বা উপদেষ্টা হিসেবে থাকবেন একজন সাবেক ক্রিকেট তারকা। দলগুলোর নেতৃত্ব দেবেন আটজন পরিচালক। তারা হলেন সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন, শিহাব শাহীন। আরেক দলের মালিক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। এ দলের ক্যাপ্টেন এখনও নিশ্চিত হয়নি।

একটি সূত্রে জানা গেল, ২৮-৩০ সেপ্টেম্বর টানা তিন দিনে শেষ হবে তারকাদের ক্রিকেট খেলার এ টুর্নামেন্ট। খেলা অনুষ্ঠিত হবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।

খেলায় অংশে নেবেন আফরান নিশো, পরীমনি, সাইমন সাদিক, রাশেদ মামুন অপু, সিয়াম আহমেদ, তমা মির্জা, ইরেশ যাকেরসহ আরও অনেক তারকা। বেশ কয়েকদিন ধরেই চলেছে প্র্যাকটিস। প্রতিটি দলই নিজেদের চ্যাম্পিয়ন করতে প্রস্তুতি নিচ্ছে। তবে সবার প্রধান লক্ষ্য, ক্রিকেটের উন্মাদনা বিশ্বকাপ জয়ের স্বপ্নে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়