Homeমুল পাতাব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

প্রাইম ভিশন ডেস্ক »

স্মার্টফান ছাড়াও ল্যাপটপ, ডেস্কটপেও অনেকে হোয়াট‌সঅ্যাপ ব্যবহার করেন। এতে কাজের সুবিধা হলেও ল্যাপটপে হোয়াট‌সঅ্যাপ ব্যবহার করা কিন্তু বেশ ঝুঁকির। মোবাইল ফোন থেকে হোয়াট‌সঅ্যাপে কাকে মেসেজ করছেন, তা বোঝা যায় না। কিন্তু ল্যাপটপের বড় পর্দায় হোয়াট‌সঅ্যাপ খুললেই গোপনীয়তা আর বজায় থাকে না। পাশে বসে থাকা সহকর্মীর চোখ অজান্তেই ল্যাপটপের পর্দায় আটকে থাকে। ফলে ব্যক্তিগত কথোপকথন অনেকেই আর্কাইভে রাখেন। অথবা কিছুটা সময় কথাবার্তা বন্ধ রাখেন।

ব্যবহারকারীদের এই সমস্যার কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ নতুন ফিচার এনেছে।

ডব্লিউ এ ওয়েব প্লাস নামের একটি ওয়েব এক্সটেনশন এই সমস্যা দূর করতে সাহায্য করবে। এর মাধ্যমে হোয়াট‌সঅ্যাপের গোপনীয়তা রক্ষা হবে। এটির মাধ্যমে আপনি প্রয়োজনে যার সঙ্গে কথা বলছেন তার নাম, ছবি এবং মেসেজ ‘ব্লার’ অর্থাৎ, ঝাপসা করে দিতে পারেন।

কীভাবে এই ফিচার ব্যবহার করবেন?

১. গুগ্‌ল প্লে স্টোরে গিয়ে ‘ডব্লিউ এ ওয়েব প্লাস’ ডাউনলোড করুন।

২. ডাউনলোড করা হয়ে গেলে ‘শর্টকাট’ টুলবার খুলবে। সেটিতে ক্লিক করুন।

৩. হোয়াট‌সঅ্যাপ চালু করতে শর্টকাটে ক্লিক করুন।

৪. এক্সটেনশন মেনু খুলতে আরও এক বার শর্টকাটে ক্লিক করেন।

এই ওয়েব প্লাস আপনার অনুপস্থিতিতেও সুরক্ষিত রাখবে হোয়াটসঅ্যাপ বার্তা। আপনি চাইলে কোথাও বের হওয়ার আগে হোয়াটসঅ্যাপ সুরক্ষিত করতে একটি লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করতে পারেন। ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খোলা থাকলেও পাসওয়ার্ড ছাড়া কেউ দেখতে পারবেন না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়