Homeসংবাদটানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশের আকাশে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। শুক্রবার ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৭ সেপ্টেম্বর রোববার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। আগামী ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। যার জন্য আগামী ২৮ সেপ্টেম্বর সরকারি বন্ধ থাকেব সরকারি অফিস আদালত। তার সঙ্গে যোগ হবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আরবি মাসের ১২ রবিউল আউয়াল পালন করা হয়। সফর মাসকে ৩০ দিন হিসাব করে আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি নির্ধারণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়