Homeএই মুহুর্তেহাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজ হাটহাজারী উপজেলাধীন পশ্চিম ধলই মৌজার সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন বিএস খতিয়ান ৬ বিএস ২০৮৫৬ দাগের অন্তর্গত প্রায় ২০ (বিশ) শতক জমিতে নির্মিত অনুমোদনহীন অবৈধ স্থাপনা উপজেলা প্রশাসন, হাটহাজারী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

উচ্ছেদ অভিযানের মাধ্যমে আনুমানিক ২.৫ কোটি টাকা বাজারমূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ওসি, হাটহাজারী মডেল থানাকে নির্দেশনা প্রদান করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়