Homeসংবাদআরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি

প্রাইম ভিশন ডেস্ক »

ডিমের বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুনভাবে মোট ৬টি প্রতিষ্ঠানকে ১ কোটি করে মোট ৬ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ৪টি প্রতিষ্ঠানকে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমতি দেয়া হয়। গত ১৮ সেপ্টেম্বর মেসার্স মিম এন্টারপ্রাইজ, টাইগার এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি এবং অর্নব ট্রেডিং-কে ১ কোটি করে আমদানির অনুমতি দেয়া হয়।

উল্লেখ্য, প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে বাজারে এখনও সাড়ে ১২ টাকা বা তারও বেশি দরে তা বিক্রি হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়