Homeএই মুহুর্তেশিপ রিসাইক্লিং খাত উন্নয়নে সহযোগিতা জোরদারে বৈঠক

শিপ রিসাইক্লিং খাত উন্নয়নে সহযোগিতা জোরদারে বৈঠক

দেশের জাহাজ ভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাত (শিপ রিসাইক্লিং) শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এবং বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।

সম্প্রতি নবনির্বাচিত বিএসবিআরএ সভাপতি ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সেলিম উদ্দিন, প্যাসিফিক শিপ রিসাইক্লিংয়ের জাহেদুল এবং ইউনাইটেড শিপ রিসাইক্লার্সের গাজী মোকাররম আলী বাবলু উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে দেশের শিপ রিসাইক্লিং শিল্পকে আরও নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে নিয়ন্ত্রক সংস্থা ও শিল্প-সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।

এছাড়া হংকং আন্তর্জাতিক কনভেনশন (এইচকেসি) কার্যকর বাস্তবায়ন, দক্ষতা উন্নয়ন (ক্যাপাসিটি বিল্ডিং) এবং শিল্পের ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এই সৌজন্য সাক্ষাৎ দেশের শিপ রিসাইক্লিং খাতকে আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিএসবিআরএ ও বিএসআরবি’র যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

পাশাপাশি শ্রমিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়