প্রাইম ভিশন ডেস্ক »
আট মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তারই এক ঝলক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। জিম করার একটি ভিডিও সোশ্যালে পোস্ট করেছেন অভিনেত্রী। শুভশ্রীর ৪০ সেকেন্ডের সে ভিডিও নিয়ে সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায়।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, আট মাসের অন্তসত্ত্বা অবস্থায় জিম করছেন তিনি। সঙ্গে অভিনেত্রী লিখেছেন, কোনও অজুহাতই নেই। অন্তঃসত্ত্বা। উপভোগ করছি। এই জীবন বড়ই সুন্দর।
এরপর থেকেই নেতিবাচক সমালোচনার ঝড় বইতে থাকে। একজন লেখেন, সন্তান হওয়ার পর শরীরচর্চা করলেই তো ভালো ছিল। তার ওপর এখন আবার ৮ মাস। আর একটা মাস অপেক্ষা করা কি যাচ্ছিল না? এখন শারীরিক ও মানসিক দিকে দিয়ে সুস্থ থাকাটা দরকার। ‘মা হিসেবে শুভশ্রী নাকি একেবারেই অযোগ্য’ এমন কমেন্টও করেন অনেকে।
এসব দেখে অভিনেত্রী রীতিমত অবাক হয়েছেন এবং তিনি কাউকে কিছু বলেনওনি কিন্তু এর প্রতিবাদ স্বরূপ একটি কবিতা পাঠ করেছেন জনপ্রিয় আবৃত্তিকার পারমিতা। যে কবিতার মূল বক্তব্য তিনি বলেন, ‘মেয়েরাই মেয়েদের জাজ করে।’
যেভাবে শুভশ্রী সমালোচিত হচ্ছেন, তা নিয়েই এই কবিতার মাধ্যমে প্রতিবাদ করেন পারমিতা। সন্তানের ভাল কিসে হবে তা যে একজন মা-ই সবচেয়ে ভাল বুঝতে পারেন, সেই বক্তব্যই ছিল ওই কবিতায়।


