Thursday, July 2, 2026
spot_img
Homeমুল পাতাবাংলাদেশি মডেলের বিশ্ব রেকর্ড

বাংলাদেশি মডেলের বিশ্ব রেকর্ড

প্রাইম ভিশন ডেস্ক »

বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা এবং ভারতের সবচেয়ে চমৎকার স্থানগুলোর মধ্যে অন্যতম উমলিং লা, যা ভুপৃষ্ঠ থেকে ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় অবস্থিত। সেখানেই সম্প্রতি ‘ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভ্যাল’র অধীনে অনুষ্ঠিত হয়ে গেল একটি আন্তর্জাতিক ফ্যাশন শো। সর্বোচ্চ উচ্চতায় অনুষ্ঠিত এই ফ্যাশন শোটি বিশ্ব রেকর্ডের বুকে জায়গা করে নিয়েছে।

এই ফ্যাশন শোতে সারা বিশ্বের ১২টি দেশের মডেল অংশগ্রহণ করেছেন। এতে অংশ নিয়ে মোট ১২ জন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। মডেল-অভিনেত্রী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথমবার এ রেকর্ড গড়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসাও।

এমন সাফল্যে আনন্দিত তোরসা বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’র মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি এটা গর্বের। এতে বিজিএমইএ আমাকে বেশ সহযোগিতা করেছেন। এই প্রাপ্তিতে আশা করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগন অনেক বেশি খুশি হবেন। আগামীতে দেশের জন্য এবং শোবিজ ও গার্মেন্টস সেক্টরে এমন আরও যেন প্রাপ্তি আনতে পারি এ জন্য সবাই দোয়া করবেন।

যোগ করে তোরসা আরও বলেন, বাংলাদেশের হয়ে এই অর্জন ভীষণ ভালো লাগার। কারণ, আমার জানা মতে এবারই প্রথম মডেল-অভিনেত্রী হিসেবে আমার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। তাই ভালো লাগাটা একটু বেশিই। এই ১২ জনকে আলাদা আলাদা সার্টিফিকেট প্রদান করা হবে। যা শিগগিরই আমরা হাতে পাবো।

বাংলাদেশি মডেলের বিশ্ব রেকর্ড, হাঁটলেন ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায়
উল্লেখ্য, শোটি লাদাখ আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যালায়েন্সের অংশীদারিত্বে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ দ্বারা আয়োজন করা হয়েছিল এবং ভারতীয় সেনাবাহিনী এবং সীমান্ত সড়ক সংস্থার সমর্থন ছিল এই শোয়ে।

শোয়ের আয়োজকরা জানিয়েছেন, উমলিং লা ফ্যাশন শোটির উদ্দেশ্য ছিল ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’, এতে ধর্মের প্রচারের পাশাপাশি অত্যন্ত মূল্যবান জিআই ট্যাগড লাদাখের পশমিন গুরুত্ব পেয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়