Thursday, July 2, 2026
spot_img
Homeমুল পাতাআদর-প্রকৃতির ‘যন্ত্রণা’

আদর-প্রকৃতির ‘যন্ত্রণা’

প্রাইম ভিশন ডেস্ক »

ভালোবাসার গল্পে বর্তমান সময়ের চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে নিয়ে নির্মাতা আরিফুর জামান আরিফ নির্মাণ করেছেন ‘যন্ত্রণা’ নামের সিনেমা। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটির শুটিং এরই মধ্যে সম্পন্ন করা হয়। আগামী ২৭ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এইচকেএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যানারে সিনেমাটিতে চারটি গান রয়েছে। আবহ সংগীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা।

সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরো অভিনয় করেছেন- সায়মা স্মৃতি, শতাব্দি ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, জাহিদ, পারভেজ সুমন, শেখ সপ্না, পারভিন আক্তার প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়