Thursday, July 2, 2026
spot_img
Homeমুল পাতাগল্পটি ‘লিপস্টিক’ সিনেমার

গল্পটি ‘লিপস্টিক’ সিনেমার

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠাকিতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। হ্যাঁ, এই নায়িকা হওয়ার মুহূর্তের কয়েকটি দৃশ্যের শুটিংই এখন বাকি রয়েছে, যার দৃশ্য ধারণ হবে ঢাকার নানা স্থানে। এটি শেষ হলেই বুচির নায়িকা হওয়ার জার্নির গল্প শেষ হবে।

গল্পটি ‘লিপস্টিক’ সিনেমার। এতে পূজা চেরি অভিনয় করছেন বুচি চরিত্রে। তার বিপরীতে রয়েছেন আদর আজাদ।

‘লিপস্টিক’ সিনেমা সম্পর্কে পূজা বললেন, ‘সিনেমা শেষ পর্যায়ে, শুধু বুচির নায়িকা হওয়ার কয়েকটি দৃশ্যের শুটিং বাকি। এটি হয়ে গেলেই লিপস্টিকের ক্যামেরা ক্লোজ হবে।’

যে গল্পটি নিয়ে লিপস্টিক নির্মিত হচ্ছে, পূজার ভাষ্যে, ‘বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। এ ছবিতে বুচিও এমন।’

চিত্রনাট্য পড়ার সময়েই গল্পটির প্রেমে পড়ে যান পূজা চেরি। চরিত্রটি করতে গিয়ে সেই প্রেম গাঢ় হয় আরও। তাই সিনেমাটি সত্যি সত্যিই দারুণ হয়েছে বলে দৃঢ়চিত্তে জানিয়ে দিলেন এ নায়িকা। বললেন, ‘সত্যি বলছি, লিপস্টিক দারুণ একটি সিনেমা হবে। আমরা যারা সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত, তারা সবাই তৃপ্ত এতে কাজ করতে পেরে।’

ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এদিকে পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ‘মাসুদ রানা’ সিনেমার কয়েকটি দৃশ্য বাকি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়