Homeমুল পাতাশুভশ্রীকে রেখে কৌশানির সঙ্গে প্রেম করছেন রাজ!

শুভশ্রীকে রেখে কৌশানির সঙ্গে প্রেম করছেন রাজ!

প্রাইম ভিশন ডেস্ক »

বনি-কৌশানির জুটি বরাবরই জনপ্রিয়। অফস্ক্রিন কিংবা অনস্ক্রিন- দুই জায়গাতেই এই জুটির দারুণ চর্চা। আর এখন তো তারা প্রযোজকদের তালিকাতেও নাম লিখিয়েছেন। তারপর থেকেই প্রশ্ন উঠছে, অভিনয় ছেড়ে হঠাৎ প্রযোজনায় কেন? প্রযোজনার জন্য প্রয়োজনীয় টাকাই বা আসছে কোথা থেকে? আর সম্প্রতি এই বিষয়েই মুখ খুলেছেন বনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি বলেন, ‘১০ বছর ধরে কাজ করছি টাইপকাস্ট হয়ে গিয়েছি। লোকেরা মনে করেন, নির্দিষ্ট ঘরনার বাইরে আমি অভিনয় করতে পারব না। সুযোগ না পেলে নিজেকে প্রমাণ করব কীভাবে!’ বাংলার প্রযোজকরা ঝুঁকি নিতে ভয় পান। শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করতে হলে আগে প্রযোজক হতে হবে। সকলেই তাই নিজেদের প্রযোজনা সংস্থা খুলছে, আর সেকারণেই আমাদেরও প্রযোজনায় আসা।’

যদিও বনি-কৌশানি প্রযোজিত প্রথম ছবি ‘ডাল বাটি চুরমা’ বক্স অফিসে বিশেষ কিছুই খেল দেখাতে পারেনি। এরপর একবার শোনা যায়, তারা নাকি এই প্রযোজনার চিন্তাভাবনা থেকে সরেও আসছেন। তবে বনি আবার অন্য সুরেই কথা বললেন। অভিনেতা জানান, ‘ডাল বাটি চুরমা’ নন্দনে সাত দিনই হাউসফুল ছিল। ছবি ব্যবসা করেনি এই কথাটাই যেন স্বীকার করতে চাইলেন না অভিনেতা।

পাশাপাশি রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের অবনতিল গুঞ্জন নিয়েও মুখ খুললেন বনি-কৌশানি। অভিনেতা নিজেই বলেন, ‘রাজনৈতিক দলবদল করায় আমার সঙ্গে রাজদার সম্পর্কের অবনতি হয়, তবে সেটা আবার ঠিক হয়ে গেছে। এই তো সেদিনই রাজদার অফিসে ঘুরে এলাম।’

যদিও কৌশানির মতে এই জল্পনা নাকি ‘পারব না আমি ছাড়তে তোকে’র সময় থেকেই শুরু হয়েছিল। ওদিকে শুভশ্রীর সঙ্গে সম্পর্কের অবনতি সম্পর্কে কৌশানি বলেন, ‘একেবারেই ভুল কথা, সাকসেস পার্টিতে শুভশ্রীকে নাচতে বলিনি, কারণ ও অন্তঃসত্ত্বা। আমি কিন্তু সিরিজের প্রচারেও বলেছি, শুভশ্রীর মতো আরো অনেক অভিনেত্রী এগিয়ে আসুক।’

টলিউড অন্দরমহলের খবর, কৌশানির সঙ্গে নাকি প্রেম করলেন রাজ চক্রবর্তী। এ কারণেই নাকি শুভশ্রীর সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে তার। যদিও এ সব কেবলই গুঞ্জন বলে জানিয়েছেন কৌশানির প্রেমিক বনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়