Wednesday, July 1, 2026
spot_img
Homeমুল পাতাশুভশ্রীর সঙ্গে তিক্ততা নিয়ে মুখ খুললেন কৌশানি

শুভশ্রীর সঙ্গে তিক্ততা নিয়ে মুখ খুললেন কৌশানি

প্রাইম ভিশন ডেস্ক »

টালিউডের তারকা জুটি বনি-কৌশানি। অফস্ক্রিন এবং অনস্ক্রিন দুই জায়গাতেই এই জুটির দারুণ চর্চা। এবার তারা টলিপাড়ায় প্রযোজকদের তালিকায় নাম লিখিয়েছেন।

আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি বলেন, ‘১০ বছর ধরে কাজ করছি, টাইপকাস্ট হয়ে গিয়েছি। লোকেরা মনে করেন, নির্দিষ্ট ঘরানার বাইরে আমি অভিনয় করতে পারব না। সুযোগ না পেলে নিজেকে প্রমাণ করব কিভাবে!’

বনির কথায়, ‘বাংলার প্রযোজকরা ঝুঁকি নিতে ভয় পান। শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করতে হলে আগে প্রযোজক হতে হবে। সবাই তাই নিজেদের প্রযোজনা সংস্থা খুলছে, আর সেই কারণে আমাদেরও প্রযোজনায় আসা।’

সাক্ষাৎকারে রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও কথা বলেন বনি-কৌশানি। রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের অবনতি প্রসঙ্গে বনি বলেন, ‘রাজনৈতিক দলবদল করায় আমার সঙ্গে রাজদার সম্পর্কের অবনতি হয়, তবে সেটা আবার ঠিক হয়ে গিয়েছে। এই তো সেদিনই রাজদার অফিসে ঘুরে এলাম।’

এদিকে রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে কৌশানির সাফ কথা, ‘সম্প্রতি আবার প্রলয়ের সাকসেস পার্টিতে রাজদার সঙ্গে নেচছি বলে আবার রটেছে। সাকসেস পার্টিতে নাচব না!’

শুভশ্রীর সঙ্গে সম্পর্কের তিক্ততা প্রসঙ্গে কৌশানি বলেন, ‘একেবারেই ভুল কথা, সাকসেস পার্টিতে শুভশ্রীকে নাচতে বলিনি, কারণ ও অন্তঃসত্ত্বা, আমি কিন্তু সিরিজের প্রচারেও বলেছি, শুভশ্রীর মতো আরো অনেক অভিনেত্রী এগিয়ে আসুক।’ কৌশানির সঙ্গে নানান লোকজনের সম্পর্কের গুঞ্জন নিয়ে অবশ্য এক্কেবারেই বিশ্বাস নেই বনি। তিনি বলেন, ‘এসব নাকি সূত্রের খবর, সেই সূত্রের সঙ্গে দেখা হলে জানতে চাইব।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়