Tuesday, June 30, 2026
spot_img
Homeমুল পাতাকার জন্য আর বিয়ে না করার সিদ্ধান্ত নিলেন অপু বিশ্বাস

কার জন্য আর বিয়ে না করার সিদ্ধান্ত নিলেন অপু বিশ্বাস

প্রাইম ভিশন ডেস্ক »

দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় ৮ বছর সংসারের পর ২০১৬ সালে কলকাতায় প্রথম সন্তানের জন্ম দেন অপু। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরের বছরই ছেলেকে নিয়ে টিভি চ্যানেলে হাজির হন এই নায়িকা। জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা।

সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসতেই শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কে চিড় ধরা পড়ে। নানা নাটকীয়তার পরে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এরপর থেকে মায়ের কাছেই বড় হয়েছেন শাকিব-অপু পুত্র আব্রাম খান জয়।

এর মধ্যে নানা সময় সাবেক এই তারকা দম্পতির ফের মিলে যাওয়ার গুঞ্জন ডালপালা মেললেও সেসবের বাস্তব রূপ মেলেনি। ফলে বিচ্ছেদের পর থেকে এখনো ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই সময় পার করছেন অপু বিশ্বাস।

অন্যদিকে প্রথম সংসার ভাঙনের পর ফের বিয়ে করেন শাকিব খান। ২০১৮ সালেই চিত্রনায়িকা বুবলীর গলায় মালা দেন তিনি। সে ঘর আলো করে আসে পুত্র সন্তান শেহজাদ খান বীর। কিন্তু দ্বিতীয় সংসারও সুখের হয়নি শাকিবের। কয়েক বছরের মধ্যেই বুবলীর থেকে আলাদা থাকতে শুরু করেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়