প্রাইম ভিশন ডেস্ক »
সারাদেশে রবিবার শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দলের শান্তি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে রবিবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ মঞ্চ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। খেলা হবে। প্রস্তুত তো? ফখরুল-বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে। সেমিফাইনালে আমরা গেছি। তারপর ফাইনাল নির্বাচনে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের ছাড় দেওয়া হবে না।’
সেতুমন্ত্রী বলেন, ‘আগামীকাল রবিবার মহানগর, জেলা, থানা ও উপজেলা সহ সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সঙ্গে সারাদেশে সতর্ক অবস্থান থাকবে।


