প্রাইম ভিশন ডেস্ক
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভেসে আসা অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নতুন ফিশারিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ‘জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি তীরে আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করি। মধ্যবয়সী ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার বাঁ পা ভাঙা, গোড়ালিতে জখমের মত দেখা গেছে। দুইদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য তার আঙুলের ছাপ সংগ্রহ করা হবে।


