প্রাইম ভিশন ডেস্ক
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন করেন। ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন এবং মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে জিএস (Good Service) মার্ক প্রদান করেন।

তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে পিটি প্যারেডের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে ডিআইজি মহোদয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করেন এবং অস্ত্র ও সরঞ্জামের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


