Homeমুল পাতাইংরেজি শিখলেই শামিকে বিয়ে করবেন এই অভিনেত্রী!

ইংরেজি শিখলেই শামিকে বিয়ে করবেন এই অভিনেত্রী!

প্রাইম ভিশন ডেস্ক »

চলমান বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ শামি। বল হাতে শুধু ব্যাটারদেরই হৃৎকম্পন তোলেন না তিনি। তরুণীদের হৃদয়ও ধুকুপুকু করে তার জন্য। এবার সেই শামিকে শর্ত দিয়ে দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। সাফ জানিয়ে দিয়েছেন, ইংরেজিটা শিখলেই সামিকে বিয়ে করবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কোনওরকম রাখঢাক না রেখে এক্স হ্যান্ডেলে শামিকে পায়েল সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন। তিনি লিখেছেন, “শামি তুমি শুধু ইংরেজিটা শিখে নাও, আমি তোমাকে বিয়ে করার জন্য তৈরি।”

অভিনেত্রীর এমন টুইটের পর থেকেই নেটাপাড়ায় চলছে রসিকতা। যদিও পায়েলের টুইটের পরিবর্তে কোনওরকম প্রত্যুত্তর করেননি শামি। সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয়ও নন তিনি। তবে টিম জিতলে কিংবা নিজের কোনও সাফল্যে নেটপাড়ায় তার অস্তিত্ব টের পাওয়া যায়।

এদিকে পায়েলও পরিচিত মুখ। বঙ্গকন্যা হয়েও বেশ কয়েকটি দক্ষিণি সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘মিস্টার রাস্কেলস’, ‘উসারাভেল্লি’, ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’ উল্লেখযোগ্য। সেইসঙ্গে রাজনীতির মাঠেও বিচরণ রয়েছে পায়েলের।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়