Homeসংবাদদক্ষিণ কোরিয়ায় রোবটের হাতে শ্রমিক খুন

দক্ষিণ কোরিয়ায় রোবটের হাতে শ্রমিক খুন

প্রাইম ভিশন ডেস্ক »

দক্ষিণ কোরিয়ায় এক শ্রমিককে মরিচের বস্তা মনে করে হত্যা করেছে রোবট। মঙ্গলবার (৭ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার দক্ষিণ জিয়ংসাং প্রদেশে একটি পণ্য বিপণন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত শ্রমিকের বয়স প্রায় ৪০। তিনি পণ্য বিপণন কেন্দ্র ডংগসেঙ্গ এক্সপোর্ট এগ্রিকালচারাল কমপ্লেক্সে অপারেটর হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার ডংগসেঙ্গ এক্সপোর্ট এগ্রিকালচারাল কমপ্লেক্সে ট্রাকে মাল বোঝায় করা হচ্ছিল। এ সময় নিহত শ্রমিককে কাঁচা মরিচের বস্তা মনে করে চাপ দিয়ে ধরে বেল্টে বেঁধে ট্রাকে ওঠায় একটি রোবট। আহত শ্রমিককে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তার মৃত্যু হয়।

ডংগসেঙ্গ এক্সপোর্ট এগ্রিকালচারাল কমপ্লেক্স ঘটনা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে বিপুলহারে রোবট ব্যবহার করা হয়। গত মার্চে দক্ষিণ কোরিয়ার একটি গাড়ি কারখানায়ও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেখানে ৫০ বছর বয়সি এক শ্রমিককে ভুলবশত আঘাত করেছিল একটি রোবট। তবে চিকিৎসায় ওই শ্রমিক সুস্থ হয়ে ওঠে।

সূত্র : গার্ডিয়ান, আরটি

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়