Homeমুল পাতাশাকিবে মুগ্ধ সোনাল মজলেন রোমান্সে

শাকিবে মুগ্ধ সোনাল মজলেন রোমান্সে

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের বেনারসে জমিয়ে চলছে ‘দরদ’ সিনেমা শুটিং। যেখানে প্রথমবারের মতো বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

ইতোমধ্যেই শুটিং সেটে ধারণকৃত বেশ কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে। যেখানে শাকিব খানের সঙ্গে দারুণ রসায়ন চোখে পড়েছে সোনালের। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে অভিনয়ে বেশ খুশি সোনাল। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে তিনি জানিয়েছেন, শাকিবের মতো বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে কাজ করে তিনি খুব খুশি।

এদিকে ভালোবাসা দিবসে মুক্তি ঘিরে বেনারসে টানা শুটিং চলছে ‘দরদ’ সিনেমার। ইতোমধ্যে বেশীরভাগ অংশের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

এরমধ্যেই বৃহস্পতিবার প্রকাশ্যে এল সিনেমাটির বেশ কিছু স্থিরচিত্র। যেখানে শাকিব খান ও সোনাল চৌহানকে দেখা গেছে নতুনরূপে অর্থাৎ নতুন কেমিস্ট্রিতে! একে অন্যের সঙ্গে রোমান্সে মেতেছেন তারা।

ছবিতে দেখা যায়, ঢিলেঢালা কালো প্যান্ট ও শার্ট পরনে শাকিব খান আর সোনাল পরে আছেন ফুলের আলপনায় গোলাপি রঙের শাড়ি। ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন দুজনকে।

পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, প্রায় তিন শতাধিক ক্রু নিয়ে প্রতিদিন শুট চলছে। চলতি মাসেই ভারতের অংশের ছবির ৯০ শতাংশ শুটিং শেষ হবে।

সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’ মুক্তি পাবে ২ ফেব্রুয়ারি। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। শাকিব-সোনাল ছাড়া এতে আরও অভিনয় করছেন পায়েল সরকার, রাহুল দেব প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়