Homeখেলাধুলাবাংলাদেশের জালে অস্ট্রেলিয়ার সাত গোল

বাংলাদেশের জালে অস্ট্রেলিয়ার সাত গোল

প্রাইম ভিশন ডেস্ক »

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে গোল বন্যায় ভেসে গেছে বাংলাদেশ। স্বাগতিকরা গোল উৎসব করে জিতেছে ৭-০ গোলের ব্যবধানে।

মেলবোর্নে অজিদের সামনে একদমই প্রতিরোধ গড়তে পারেনি হাভিয়ের কাবরেরার দল। শক্তিশালী দলটির সামনে বাংলাদেশের খেলা ছিল ছন্নছাড়া।

ম্যাচের শুরুতেই বোঝা হয়ে গেছিল, আজ বাংলাদেশের জন্য লম্বা এক দিন অপেক্ষা করছে। শেষপর্যন্ত সত্যিও হলো তাই। মাত্র চার মিনিটেই হ্যারি সুটারের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

সেই গোল বন্যার শেষ হয় ৮৪ মিনিটে ম্যাকলারেনের গোল দিয়ে। এই ম্যাকলারেন করেছেন হ্যাটট্রিক। ৪৯ ও ৭০ মিনিটে আরো দুটি গোল করেছেন তিনি।

৩৭ ও ৪০ মিনিটে জোড়া গোল করেছেন ডিউক, ২০ মিনিটে আরেকটি গোল করেছেন বোরেল্লো। ৯০ মিনিটে লুয়োঙ্গো পেনাল্টি মিস না করলে ব্যবধান বাড়তে পারতো আরো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়