Homeএই মুহুর্তেচট্টগ্রামের খুলশীর আমবাগান এলাকায় যুবক খুন

চট্টগ্রামের খুলশীর আমবাগান এলাকায় যুবক খুন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় হৃদয় (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, কি কারণে খুন হয়েছে বিস্তারিত জানি না।ঘটনাস্থলে যাচ্ছি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে , অজ্ঞাত ব্যক্তি হৃদয়কে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়