বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেএকরামুজ্জামান ও আবু জাফরকে বিএনপি থেকে বহিষ্কার

একরামুজ্জামান ও আবু জাফরকে বিএনপি থেকে বহিষ্কার

প্রাইম ভিশন ডেস্ক »

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ একে একরামুজ্জামান ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাদেরকে বর্তমান পদসহ বিএনপির প্রাথমিক এবং সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একরামুজ্জামান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। সোমবার (২৭ নভেম্বর) তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. বকুল মিয়া নামের একজন।

অপরদিকে, শাহ মো. আবু জাফর সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়