প্রাইম ভিশন ডেস্ক »
ভারতের সঙ্গে মিল রেখে মুক্তির প্রথম দিনই বাংলাদেশে মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিমেল’। বাংলাদেশে সিনেমাটি আমদানি করতে যাচ্ছে কিবরিয়া ফিল্মস। বাংলাদেশে সিনেমাটির মুক্তির বিষয় গণমাধ্যমে নিশ্চিত করেছে আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু।
এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় ‘অ্যানিমেল’ সিনেমাটিকে বাংলাদেশে মুক্তির অনুমতি দিয়েছে। মুক্তির অনুমতির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ’‘মন্ত্রণালয় থেকে আজই অনুমতি দিয়েছে। এখনও সেন্সর পাওয়া হয়নি। আশা করছি, দুয়েক দিনের মধ্যে সিনেমাটির সেন্সর পেয়ে যাব। সবকিছু ঠিক থাকলে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্য ১ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে ‘অ্যানিমেল’ মুক্তি দেওয়া হবে।’’
২০০ কোটি বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। ‘অ্যানিমেল’ সিনেমাটিতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন পিতা-পুত্রের চরিত্রে। পর্দায় তাদের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।
এর আগে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কা জান’ ও ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তি পেয়েছিল।


