Homeমুল পাতারণদীপের বিয়ে সম্পন্ন

রণদীপের বিয়ে সম্পন্ন

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের স্টাইলিশ অভিনেতা রণদীপ হুদা। বুধবার (২৯ নভেম্বর) মধ্যরাতে মণিপুর রাজ্যের ইম্ফলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ১০ বছরের ছোট প্রেমিকা লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি।

ইম্ফলের চুমথাং শানাপুং রিসোর্টে বসেছিল রণদীপ-লিনের বিয়ের আসর। খুবই ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। মেইতেই আচার মেনে বিয়ে সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

রণদীপ হুদা ও লিন বিয়ের ছবি নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, রণদীপের পরনে সাদা রঙের পাঞ্জাবি। তার ওপরে জড়ানো একই রঙের শাল। ক্যাপশনে রণদীপ হুদা লেখেন, ‘আজ থেকে আমরা এক।’

অন্যদিকে মণিপুরি রীতি মেনেই কনে সাজে লিন পরেছিলেন পোটলোই বা পোলোই এবং একটি নলাকার স্কার্ট; যা মোটা কাপড় ও বাঁশ দিয়ে তৈরি। এর সঙ্গে গহনায় সাজেন তিনি।

মণিপুরি রীতিনীতির সঙ্গে পরিচিত নন ৪৭ বছর বয়সি রণদীপ হুদা। বিয়ের আগে অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। আমি অনুভব করেছি, কনের ঐতিহ্য মেনে বিয়ে করাই সম্মানজনক। আমি শুনেছি, মেইতেই রীতিতে প্রেমের বিয়ের ক্ষেত্রে বরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। আমি আমার জীবনসঙ্গীর সংস্কৃতি অনুভব করতে চাই; এজন্য এখানে এসেছি।’

ভারতের মণিপুরের মেয়ে লিন লাইশরাম। ‘ওম শান্তি ওম’, ‘রেঙ্গুন’, ‘ম্যারি কম’ সিনেমায় অভিনয় করেছেন ৩৭ বছর বয়সি এই অভিনেত্রী। মডেল হিসেবেও তার খ্যাতি রয়েছে।

‘হাইওয়ে’, ‘সর্বজিৎ’, ‘কিক’, ‘জান্নাত টু’, ‘জিসম টু’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন রণদীপ হুদা। ২০১০ সালে অভিনেত্রী নীতু চন্দ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেতা। তবে সেই সম্পর্ক টিকেছিল মাত্র তিন বছর। এরও আগে অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে রণদীপের প্রেমের গুঞ্জন শোনা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়