Homeএই মুহুর্তেচট্টগ্রাম-৪ আসনে এমপিসহ চার প্রার্থীর মনোনয়ন অবৈধ

চট্টগ্রাম-৪ আসনে এমপিসহ চার প্রার্থীর মনোনয়ন অবৈধ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার ইউএনও কে এম রফিকুল ইসলাম জানান, বর্তমান এমপি দিদারুল আলম আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন। কিন্তু তিনি দলীয় পদের কোনো কাগজপত্র জমা দেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের এক পার্সেন্ট জনসমর্থনের তালিকা অসম্পূর্ণ ছিল, লায়ন মোহাম্মদ ইমরানের এক পার্সেন্টন জনসমর্থনের তালিকাও ভুল ছিল, বিএনএফের প্রার্থী ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেননি।

এ ছাড়া অন্য পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন চট্টগ্রাম-৪-এর রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম) তোফায়েল ইসলাম। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. শামীম আলম, সহকারী রিটার্নিং অফিসার চট্টগ্রাম-৪ সহকারী রিটার্নিং অফিসার কে এম রফিকুল ইসলাম, সহকারী রিটার্নিং অফিসার চট্টগ্রাম ৯-১০-এর জাকিয়া হোসনাইন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়